শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিইসির কুশপুত্তলিকা দাহ জবি ছাত্রদলের

সিইসির কুশপুত্তলিকা দাহ জবি ছাত্রদলের

অনুসন্ধান ডেস্ক:: বিএনপি-জামায়াতের ডাকা ১১ দফা অবরোধের সমর্থনে মিছিল ও সিইসির কুশপুত্তলিকা দাহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকার গেণ্ডারিয়ার ধুপখোলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। জবি শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সিইসির কুশপুত্তিকা দাহ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ আলম সরদার, জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক-মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক-রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক- রবিউল ইসলাম শাওন, অর্থবিষয়ক সম্পাদক-মেহেদী হাসান বাপ্পী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯