শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রীর প্ল্যাকার্ড ভাঙচুর: রাজু ভাস্কর্যে ছাত্রলীগের কালো ব্যানার

প্রধানমন্ত্রীর প্ল্যাকার্ড ভাঙচুর: রাজু ভাস্কর্যে ছাত্রলীগের কালো ব্যানার

অনুসন্ধান ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত রাজু ভাস্কর্যের মাথা কালো কাপড়ে মুড়িয়ে এবং এর নিচের বেদিতে ‘সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ শীর্ষক কালো ব্যানার লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে ছাত্রলীগের লাগানো প্রধানমন্ত্রীর প্ল্যাকার্ড ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ভেঙে ফেলার প্রতিবাদে ছাত্রলীগের একদল নেতাকর্মী রাজু ভাস্কর্যকে ব্যানার ও কালো কাপড়ে মুড়িয়ে দেন।

এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে ছাত্র ইউনিয়নের একদল নেতাকর্মী ছাত্রলীগের লাগানো মেট্রোরেলের সাইনবোর্ড ভাঙা শুরু করে। এসময় টিএসসিতে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা করে। ততোক্ষণে তারা সাইনবোর্ডের অনেকাংশ ভেঙে ফেলে।

ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম। তারই প্রতিবাদস্বরূপ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ব্যানার ও কালো কাপড় লাগান বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, গতকাল রাতে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা রাজু ভাস্কর্যের সামনে যেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করল তারই প্রতিবাদ স্বরূপ সাধারণ শিক্ষার্থীরা রাজুর সম্মান রক্ষার্থে ভাস্কর্যের মাথা কালো কাপড়ে মুড়িয়ে দিয়েছে এবং এর পাদদেশে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কথা উল্লেখ করে ব্যানার লাগিয়ে দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯