শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সোহেল রানা (২৭) নামে এক কারারক্ষীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিবেসে চাকরি করেন।

গাজীপুর কোনাবাড়ী থানার এসআই আবুল কাশেম জানান, এক কেজি গাঁজাসহ কারারক্ষী সোহেল রানা কারাগারে প্রবেশ করার সময় অন্য কারারক্ষী তাকে আটক করে। এসময় তার ব্যারাকে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়।

রাত ১১ টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গ্রেপ্তার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারা বিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯