শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

অনুসন্ধান ডেস্ক:: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কমসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে, কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে। দলীয় প্রধান খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি।

এরই অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে দলটি। কিন্তু সহিংসতার কারণে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ২৯ অক্টোবর তারা হরতাল ডাকে। এরপর দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দেওয়া হতে থাকে। এভাবে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। সবশেষ দফায় গত বৃহস্পতিবার হরতাল শেষ হলে রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯