বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম

বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম

অনুসন্ধান ডেস্ক:: কারাবন্দী আলেমদের মুক্তি, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক সভায় নেতারা এ সিদ্ধান্ত নেন। সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে কারাবন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না।

তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। সভায় আলেমদের সঙ্গে হয়রানিমূলক আচরণ অতিসত্ত্বর বন্ধ করা, কারাবন্দী আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯