বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারা দেশে ৩৩৮ ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন

সারা দেশে ৩৩৮ ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কর্মস্থল থেকে অন্য থানায় তাদের বদলি করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। এর আগে বুধবার ওসি বদলের প্রস্তাব ইসিতে দিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স।

নির্বাচন কমিশন এতে সম্মতি দিয়েছে। নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসন্ন রদবদলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন। বুধবার রাতে তিনি বলেন, বদলির প্রস্তাব আমরা পেয়েছি। ওই প্রস্তাব কমিশনে উত্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান। তিনি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বদলিযোগ্য ওসিদের তালিকা পাঠিয়েছিলাম। তালিকাটি নির্বাচন কমিশন অনুমোদন করায় এখন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, সারা দেশে চার শতাধিক ওসি রয়েছেন। তাদের মধ্যে একই থানায় ছয় মাসের বেশি ওসি রয়েছে এমন কর্মকর্তার সংখ্যা তিনশর বেশি। রেঞ্জভিত্তিক তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা কমিশনে পাঠানো হয়েছে। তারা আরও বলেন, পুলিশে একসঙ্গে বড় ধরনের রদবদল করার প্রস্তাব পাঠানো হয়েছে। এ কারণে ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ৫ ডিসেম্বর প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি।

যদিও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। ইসি ৮ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছে। আমরা ৬ ডিসেম্বরের মধ্যেই প্রস্তাব পাঠিয়েছি। তারা আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে একই সঙ্গে এতসংখ্যক ওসি রদবদল করা হয়নি। নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী এবার তা করা হচ্ছে।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রচার শুরুর আগেই বদলির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯