শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনুসন্ধান ডেস্ক:: মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম স্থানে নাম এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বছর তিনি ৪২তম অবস্থানে ছিলেন। গত বছরের মতো এবারও তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

বুধবার (৬ ডিসেম্বর) বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তখাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা ক্ষমতাধর নারীদের মধ্য থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস।ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান।

ফোর্বস বলছে, তালিলায় যুগান্তকারী নবাগত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব উভয়ই রয়েছেন, যা নারীদের বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিদর্শন করে। এই তালিকা নারীর অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তাদের ক্ষমতার অবস্থা সম্পর্কে সমালোচনামূলক প্রশ্নও উত্থাপন করেছে।

তালিকায় উরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন। এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট। এই তালিকা ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে: মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, পলিটিক্স অ্যান্ড পলিসি, অর্থসংস্থান (ফাইন্যান্স), ব্যবসা (বিজনেস), জনহিতৈষী (ফিলানথ্রোপি) ও প্রযুক্তি (টেক)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯