বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মনোনয়ন ফরম নেননি রওশন-রাঙ্গা, একদিন সময় বাড়ালো জাতীয় পার্টি

মনোনয়ন ফরম নেননি রওশন-রাঙ্গা, একদিন সময় বাড়ালো জাতীয় পার্টি

অনুসন্ধান ডেস্ক: জাতীয় পার্টিতে দেবর-ভাবির দ্বন্দ্ব সর্বজনবিদিত। পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের এ দ্বন্দ্ব বহুদিনের। এবার মনোনয়ন ফরম বিতরণ আর গ্রহণ নিয়ে সে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে।জাতীয় নির্বাচনের জন্য দলটির মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ছিল আজ। বনানীতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে দেওয়া হচ্ছে ফরম। এবার দলটির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষমতাপ্রাপ্ত নেতাও জিএম কাদের। চারদিন ধরে দলটির মনোনয়ন ফরম নিয়েছেন ১ হাজার ৭৩৭ জন।

তবে চতুর্থ দিন শেষেও মনোনয়ন ফরম নেননি বেগম রওশন এরশাদ এবং দলে তার অন্যতম সহচর মসিউর রহমান রাঙ্গা।এমন পরিস্থিতিতে দলটি মনোনয়ন ফরম বিতরণের সময় বাড়িয়েছে আরও একদিন। আগামীকাল (২৪ নভেম্বর) থেকে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। অন্যদিকে মনোনয়ন ফরম নেওয়ার সময়ও বাড়ানো হয়েছে ২৪ নভেম্বর পর্যন্ত।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিতরণ করেছে জাতীয় পার্টি (জাপা)। মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটি বিতরণ করেছে ২২৭টি ফরম। গত ২০ নভেম্বর দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রথম দিন ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি ও ২২ নভেম্বর ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করে জাপা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯