বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: চরমোনাই পির

নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: চরমোনাই পির

অনুসন্ধান ডেস্ক:: দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর ও চরমোনাই পির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার দুপুরে চরমোনাই ময়দানে এক সমাবেশে এ ঘোষণা দেন।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০১৪ আর ১৮ সালে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচনও সুষ্ঠু হবে না।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে চরমোনাই পির বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। আজ অপরাহ্নে চরমোনাই ময়দানে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক সংকট আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এই সংকটের জন‌্য দায়ী আওয়ামী লীগ সরকার।

নেতা-কমী‌দের উদ্দে‌শে তিনি ব‌লেন, নিবাচনী প‌রি‌বেশ শান্তিপূর্ণ হ‌লে হাতপাখার প‌ক্ষে ঝা‌পি‌য়ে পড়‌তে হ‌বে। ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম উল্লেখযোগ্য। শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ এবং শনিবার সকাল ৮টায় মাহ‌ফি‌ল আখেরি মোনাজাতে শেষ হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯