বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রীর প্রাণ গেছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনায় ওঠেন মইনুদ্দিন। নামার কথা ছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই মনে করতে পারছেন না তিনি।

তিনি বলেন, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯