শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০ হাজার মোটরসাইকেল নিয়ে হরতালবিরোধী মিছিল

১০ হাজার মোটরসাইকেল নিয়ে হরতালবিরোধী মিছিল

অনুসন্ধান ডেস্ক: এন‌পি-জামায়া‌তের হরতাল প্রতিহত করতে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে মিছিল করেছেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী। রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার জসিম উদ্দিন থেকে শুরু হয় হরতালবিরোধী এ মি‌ছিল‌।

পরে মি‌ছিল‌টি ঢাকা-১৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিম উদ্দিন এসে শেষ হয়। এ‌তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেন, বিএন‌পি-জামায়াত নির্বাচন ভণ্ডুল করতে চায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন‌প্রিয়তায় ভীত হ‌য়ে বিএন‌পি-জামায়াত জ্বালা‌ও-পোড়াও করে অস্বাভা‌বিক অবস্থা সৃ‌ষ্টি করতে চায়। কিন্তু, জনগণ তা হতে দেবে না। নাশকতা ক‌রে জানমালের ক্ষতি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খসরু চৌধুরী বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সব সময় প্রস্তুত। নির্বাচন পর্যন্ত আমি এবং আমার প্রতিটি অনুসারী রাজপথে থাকব। বিএনপি-জামায়াত অপশক্তি যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়টি নিশ্চয়তা দেবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯