শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: সিলেট থেকে আসা ৪৭টি তেলবাহী লরির কনভয়কে নিরাপত্তা দিয়ে নিরাপদে রংপুর ও দিনাজপুরের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, ৪৭টি তেলবাহী লরির ১০টির গন্তব্যস্থল ছিল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং বাকি ৩৭টির গন্তব্যস্থল ছিল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো। র্যাব-১৩, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল ১০টি গাড়ি এবং ৩৭টি গাড়ির কনভয় দুটিকে এসকর্ট করে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন করেছে।