বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে পুলিশের মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ১১

গাজীপুরে পুলিশের মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ১১

অনুসন্ধান:: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শিল্পাঞ্চলে একটি কারখানার বাইরে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।

এঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩/৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯