শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: বিএনপির দ্বিতীয় দফায় দুদিনের অবরোধের প্রথম দিনে ইডেন মহিলা কলেজের ১নং গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার ভোরে তারা তালা দেয়। জানা গেছে, গেটে কালো কালিতে বড় করে অবরোধ লেখা একটি সাদা কাগজ লাগিয়ে দিয়ে গেছে তারা। তাতে আরও লেখা আছে— সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। দেশ মেরামতে কাজ চলছে। এর আগে চলমান অন্দোলনে প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের অবরোধ করে বিএনপিসহ সমমনা দল গুলো।