বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বেশ কিছুদিন ধরে আদালতপাড়ায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন মানুষের আনাগোনা বেড়েছে। এর মধ্যেই গতকাল সোমবার বিকেল তিনটার দিকে রাজধানীর সিএমএম কোর্ট এলাকায় দেখা গেল এক শিশুকে। প্রিজন ভ্যানের ভেতর থেকে বাইরের পৃথিবী দেখছিল শিশুটি। হয়তো আলোকচিত্রীদের ক্যামেরা, মানুষের ভিড়ই দেখছিল সে।
আনুমানিক ছয়-সাত বছর বয়স শিশুটির। তবে কেন ও কীভাবে সে প্রিজন ভ্যানে গেল— তা জানা যায়নি। কিন্তু তার অবাক চোখ দুটো ধরা পড়ে দেশ রূপান্তরের আলোকচিত্রী মহুবার রহমানের ক্যামেরায়। বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয় শিশুটিকে।