শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু: পল্টন থানায় মামলা

সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু: পল্টন থানায় মামলা

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি দায়ের হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

তবে প্রাথমিকভাবে মামলায় কাকে বা কতজনকে আসামি করা হয়েছে জানাতে পারেননি তিনি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে বিএনপি। তবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার আগে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা।

এতে আমিরুল ইসলাম পারভেজ নামে ওই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সাংবাদিক, পুলিশ সদস্যসহ অনেকে আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯