শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকার স্টিকার লাগিয়ে ঢাকায় এলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা!

নৌকার স্টিকার লাগিয়ে ঢাকায় এলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা!

অনুসন্ধান ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ওই সমাবেশে যোগ দিতে দু-একদিন আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রায় ১০ হাজার নেতাকার্মী।

সমাবেশে অংশ নিতে বাধা এড়াতে ভিন্ন কৌশল ঢাকায় এসেছেন নেতাকর্মীরা। দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেছেন অনেকেই। বিএনপির একটি সূত্র কালবেলাকে জানিয়েছে, তাদের কেউ ব্যবসার কাজে, কেউ পাসপোর্ট হাতে নিয়ে আবার কেউ ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন হাতে নিয়ে ঢাকায় রওনা করেছেন। আবার কেউ নৌকার স্টিকার লাগিয়েও ঢাকার রওনা হয়েছেন।

তবে, সমাবেশে অংশ নিতে গিয়ে নেতাকর্মীদের বাধার সম্মুখিন হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ঢাকামুখী প্রতিটি বাসের সবগুলো সিটের টিকিট কাটা হয়। এই কয়েক দিন বাসের টিকিট বিক্রি স্বাভাবিক দিনের চাইতে বেশি ছিল এবং প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে সিলেট থেকে ট্রেন, মাইক্রোবাসে ও বিমানে টিকিট কেটে অনেক নেতাকর্মী ঢাকায় যান। কেউ কেউ বাধা এড়াতে বিমান ও বাসের টিকিট চড়ামূল্যে কেটেছেন। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা নিয়মিত ঢাকায় অবস্থানরতদের সাথে যোগাযোগ করছেন খোঁজখবর নিচ্ছেন।

জানা যায়, ২৮ অক্টোবরের সমাবেশের ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতি সভা করে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা। যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড.এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীমসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার মহাসমাবেশ যোগ দেয়ার প্রস্তুতি নেওয়া হয়। ওইদিন বলে দেওয়া হয়েছে, দলবদ্ধভাবে নয়, যার যার সুবিধামতো উপায়ে ঢাকায় যেতে। সমাবেশে যাওয়ার পথে সরকারের বাধার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য নেতাকর্মীদের দু-তিনদিন আগেই ঢাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, গত কয়েকদিন বাসের টিকিট অন্যান্য দিনের চাইতে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল। শুক্রবার থেকে স্বাভাবিকভাবে টিকিট বিক্রি হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন থেকে কোনো নির্দেশনা বা বাধা আসেনি। অনেক নেতাকর্মী বাসে গিয়েছেন কিন্তু কোনো বাস রির্জাভ করা হয়নি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কালবেলাকে বলেন, মহাসমাবেশে যোগ দিতে সিলেট থেকে প্রায় কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছে। ঢাকায় আসার পথে বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের নেতাকর্মীদের। সমাবেশে সিলেট থেকে ১০ হাজার নেতাকর্মী যোগ দেবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯