বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার প্রবেশমুখে চলছে র‍্যাব-পুলিশের তল্লাশি

ঢাকার প্রবেশমুখে চলছে র‍্যাব-পুলিশের তল্লাশি

অনুসন্ধান ডেস্ক:রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে ২য় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়।

এসময় তল্লাশি চৌকতে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এসময় যাত্রীদের মোবাইল, মানিব্যাগসহ সাথে থাকা অন্যান্য ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। এদিকে চেকপোস্ট কার্যক্রম চালানোর ফলে সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে।এসময় প্রায় ২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের তৈরি হয়।

চেকপোস্টের দায়িত্বে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, শনিবার রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯