বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমি নৌকা চালাই, স্রোতের অনুকূলেও চালাতে হবে, প্রতিকূলেও: সিইসি

আমি নৌকা চালাই, স্রোতের অনুকূলেও চালাতে হবে, প্রতিকূলেও: সিইসি

অনুসন্ধান ডেস্ক:: সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কমিশন গণমাধ্যমে পাঠানো একটি ধারণাপত্রে বলেছে যে, ‘অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি।’ এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এর ব্যাখ্যা দেন।

সিইসি বলেন, ‘হয়তো ভাষার উচ্চারণটা ভুল হয়ে গেছে। তবে আমার কথার উদ্দেশ্য হচ্ছে, এখনো পরিবেশটা পুরোপুরি অনুকূল নয় মানে এটা না যে আমি নির্বাচন করব না। আমি নৌকা চালাই, সেটা স্রোতের অনুকূলেও চালাতে হবে, প্রতিকূলেও চালাতে হবে। এর মানে এই না যে, পরিবেশ ঠিক নেই, নির্বাচন হবে না। এটা কখনো নির্বাচন কমিশন বলেনি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যে ধারণাপত্র দেওয়া হয়েছিল, আমি নিজে সেটা টাইপ করেছিলাম। আমি এককভাবে এর দায়দায়িত্ব নিচ্ছি। কারণ আমি লিখতে পারি, টাইপ করতে পারি। এজন্য হয়তো ভুল-ভ্রান্তি থাকতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নানা ধরনের বাধা দেখছি।

আপনারা কী পারবেন, কী পারবেন না, এটা হয়েছে, সেটা হয়েছে ইত্যাদি বাধা দেখেছি। তবে পথটা যে খুব মসৃণ তা নয়। আবার কাঁটায় পরিপূর্ণ তাও নয়। মাঝেমধ্যে কিছু কিছু কাঁটা আমি দেখতে পেয়েছি। এ বিষয়ে আমরা আবেদন করেছি যে, আপনারা চেষ্টা চালিয়ে যান, যাতে পরিবেশটা আরও অনুকূল হয়ে ওঠে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯