বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্রমিক আন্দোলনে গাড়িতে আগুন: অর্ধ শতাধিক বাস-ট্রাক ভাঙচুর

শ্রমিক আন্দোলনে গাড়িতে আগুন: অর্ধ শতাধিক বাস-ট্রাক ভাঙচুর

অনুসন্ধান ডেস্ক:: বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকায় আন্দোলন করছে গার্মেন্টস ও কারখানার শ্রমিকরা। আন্দোলন চলাকালে তারা একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং অর্ধ শতাধিক বাস-ট্রাকে ভাঙচুর চালিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার পর থেকেই কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকার আশপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে। এসময় তারা বেতন বৃদ্ধির দাবি জানান। এদিকে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. হারুন জানান, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকার হোসাফ মিটান কারখানার সামনে একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগেকারখানা শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় অবস্থিত লগোজ এ্যাপারেলস লিমিটেড, এটিএস এ্যাপারেলস লি. হাইড্রোঅক্সাইড লিমিটেড এবং কোনাবাড়ি এলাকার এলজেড লিমিটেড, ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানায়। এছাড়া মৌচাক এলাকার গ্লোবাস, কোকোলাসহ বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯