বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক::: আনসার সদস্যদের পুলিশের মতো গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো ভুল তথ্য, প্রোপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না।

আজ বুধবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে। এটি একটি প্রোপাগান্ডা। আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আলোচনা-পর্যালোচনা চলছে।

আলাপকালে বিএনপির মহাসমাবেশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করলে বিএনপিকে বাধা দেওয়া হবে না। তবে বিএনপির সমাবেশ কোথায় হবে এ বিষয়ে মন্ত্রী মন্তব্য করেননি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এ বিষয়ে জানতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন।

বিএনপির সমাবেশস্থল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা ডিএমপির কমিশনার সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করেন।’ বিএনপির মহাসমাবেশের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে জনগণের জান-মাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করবে র‌্যাব। ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে। এ দেশে গণতান্ত্রিক সরকার আছে। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। জামায়াতের সমাবেশ বিষয়ক এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা (জামায়াত নেতারা) যদি সমাবেশের নিয়ম-কানুন মেনে চলেন তাহলে সমাবেশ করতে পারবেন। এখন তারা যদি জ্বালাও-পোড়াও কর্মসূচি হাতে নেয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯