শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, শাহজাহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন।
তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। তার মৃত্যুতে দল হারালো একজন দক্ষ রাজনৈতিক নেতাকে। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে। প্রধানমন্ত্রী শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।