বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আধা কিলোমিটার হেঁটে আ. লীগ কার্যালয়ে শেখ হাসিনা

আধা কিলোমিটার হেঁটে আ. লীগ কার্যালয়ে শেখ হাসিনা

অনুসন্ধান ডেস্ক:: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে দলের উপজেলা কার্যালয়ে গেলেন। পদ্মায় রেল সংযোগ উদ্বোধনকে কেন্দ্র করে সফরের দ্বিতীয় ও শেষ দিন বুধবার (১১ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এদিন বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স লাগোয়া বাসভবন থেকে বের হন সরকার প্রধান। গাড়ি ব্যবহার না করে হেঁটেই রওয়ানা হন তিনি। সঙ্গে ছিলেন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময় ও দলের নেতাকর্মীরা। আরও ছিলেন নির্বাচনী এলাকায় শেখ হাসিনার প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং নিরাপত্তা কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলে শেখ হাসিনাকে সেখানে স্লোগানে স্লোগানে বরণ করে নেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সভায় নিজে বক্তব্য দেওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যও শোনেন আওয়ামী লীগ সভাপতি। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা আগেই জানানো হয়।

মঙ্গলবার পদ্মা সেতুতে রেল সংযোগের উদ্বোধন করে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে যান টুঙ্গিপাড়ায়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং অন্য স্বজনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯