শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মাস্টার বাড়ি এলাকায় একটি দোকানের টিনের চাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃতের নাম- রাসেল মিয়া (৩০)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৪ অক্টোবর) রাতে কোনো এক সময় মাস্টার বাড়ি এলাকায় মোবাইলের চার্জার ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করছিল রাসেল মিয়া। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।বৃহস্পতিবার সকালে পাশের একটি বিল্ডিং থেকে তার মরদেহ দেখে দোকান মালিককে ফোন করে বিষয়টি জানায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ওই দোকানের মালপত্র চুরি করার জন্য তিনি টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করছিল। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯