শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কৃষি মার্কেটে আগুন: ৫০০ দোকান পুড়ে ছাই, ১৮ স্বর্ণের দোকান ভস্মীভূত

কৃষি মার্কেটে আগুন: ৫০০ দোকান পুড়ে ছাই, ১৮ স্বর্ণের দোকান ভস্মীভূত

অনুসন্ধান ডেস্ক:  ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে নতুন কাঁচা বাজার ও কৃষি মার্কেটের প্রায় ৫ শতাধিক দোকান পুড়ে গেছে। পুড়ে ভস্মীভূত হয়েছে ১৮টি স্বর্ণের দোকান। পুরো মার্কেটে এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ১৭টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন নির্বাপণে আরও সময় লাগবে। আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনা-নৌ ও বিমান বাহিনী, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটের উপর থেকে পানি ছিটানো হচ্ছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে। ভুক্তভোগী দোকানি ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

মার্কেটের ব্যবসায়ী ও দোকান সংশ্লিষ্টরা বলেন, দুই মার্কেটে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ দোকান ছিল। এরমধ্যে দুই মার্কেটের প্রায় পাঁচ শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।

একাধিক দোকানী বলেন, প্রথমে হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরে বাতাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস প্রথমে এসে ভেতরে ঢুকতে পারেনি। এজন্যও আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

কৃষি মার্কেটে কাপড়ের দোকানী আহমদ আলী বলেন, তার দোকানে ৫ লাখ টাকার মালামাল ছিল। প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সেই আগুন মুহূর্তে ছড়িয়ে যায়। মার্কেটের পাঁচশর বেশি দোকান পুড়েছে বলে তিনি দাবি করেন।

উজ্জ্বল মিয়া নামের জুতার দোকানী বলেন, মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের শুরুতে ঢুকতে পারেনি। প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকতে পারলে এত দোকান পুড়তো না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কিছুই বের করতে পারেনি।

১৮ স্বর্ণের দোকান ভস্মীভূত

কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটের সামনে ও ভেতরে ৯টি করে মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। আগুনে সবগুলো দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সরেজমিনে দেখা যায়, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, মার্কেটে তার দুটি জুয়েলার্সের দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল। ভোর চারটায় খবর পেয়ে মার্কেটে এসে দেখেন তার দোকানে তখনও আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারেনি। কেউ কেউ সামান্য কিছু সরাতে পেরেছে। মার্কেটের মোট ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওশার বলেন, তার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেলেও বেশিরভাগই পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণ, ধোয়ায় আচ্ছন্ন মার্কেট

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  এখন থেমে থেমে আগুন জ্বলে উঠছে ও দাহ্য পদার্থ বিস্ফোরণ হচ্ছে। ফায়ার কর্মীরা অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীর জানান, এখন বড় পরিসরে আগুন নেই, কিন্তু বিভিন্ন দোকানের দাহ্য পদার্থ মাঝে-মধ্যে জ্বলে উঠছে। ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। মাঝে মধ্যে বিভিন্ন দোকানের তেলের কন্টেইনারসহ বিভিন্ন দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে উঠছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। রাত পৌনে চারটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে। পরে ধাপে ধাপে মোট ১৭টি ইউনিটে ১৩৭ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পুরোপুরি আগুন নির্বাপণে করে আরও সময় লাগবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯