মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
“বঙ্গোপসাগরে এমভি গলফ আরগো ডুবিতে উদ্ধার ১৪ নাবিককে হস্তান্তর করা হয়েছে”

“বঙ্গোপসাগরে এমভি গলফ আরগো ডুবিতে উদ্ধার ১৪ নাবিককে হস্তান্তর করা হয়েছে”

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ফেরারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫২চি কন্টেইনার বাহী জাহাজ এমভি গলফ আরগো ডুবিতে উদ্ধার ১৪ নাবিককে খুলনা নেভাল প্রভোষ্টে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকাল সোয়া তিনটায় পায়রা সমুদ্র বন্দরের পল্টুনে খুলনা নেভাল প্রভোষ্টের চীফ পেটি অফিসার নাজমুল ইসলাম ১৪ নাবিককে গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামানের হাতে হস্তান্তর করেন। আইনী পদক্ষেপ শেষে আজই ১৪ নাবিককে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হবে। উদ্ধারকারী ১৪ নাবিকই বর্তমানে সুস্থ্য আছে।
গত ১২ সেপ্টেম্বর সেপ্টেম্বর রাতে সাগর প্রচন্ড উত্তাল থাকায় ফেয়ারওয়ে সাত নং বয়ার কাছাকাছি কোলকাতা থেকে চট্রগ্রামগামী জাহাজ গলফ আরগো তলা ফেটে সাগরে নিমজ্জিত হয়। প্রায় ১৪ ঘন্টা সাগরে ভাসার পর সমুদ্রে টহলরহ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু ১৪ নাবিককে জীবিত উদ্ধার করলেও প্রায় নয় মিটার পানির নিচে তলিয়ে যায় কন্টেইনারবাহী জাহাজটি। এতে জাহাজের কন্টেইনারগুলো সমুদ্রে ভেসে যায়। তবে কন্টেইনারে কী ধরণের পণ্য ছিলো তা জানাতে পারেনি জাহাজের নাবিকরা। উদ্ধারকারী নাবিকরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার।
তারা হলেন জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫) নোয়াখালী, চীফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চীফ অফিসার কাজী মাহমুব আলম (২৮) গোপালগঞ্চ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উল¬াহ (৫৯) ফেনী, এ্যাবল সীম্যান মোঃ জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারী সীম্যান সুজন মুখারজি (২০) ফরিদপুর, অডিনারী সীম্যান মোঃ সাহাবুদ্দিনসহ (২১) ভুলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মোঃ রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম।
গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, নৌবাহিনীর একান্ত প্রচেষ্টায় ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা গেছে। এজন্য তাঁরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯