শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে: কৃষিমন্ত্রী

মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে: কৃষিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: মিডিয়া ভূমিদস্যুদের নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। রাজধানীর গাবতলীতে শুক্রবার ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে মিডিয়ার কম উপস্থিতি নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজ্জাক বলেন, মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে। তারাই পত্রিকার মালিক। তারা আমাদের রাজনৈতিক নেতাদের জন্য কলাম রেখেছে। নেতাদের কলাম, তারা কিছু বলুক না বলুক খালি একটা অনুষ্ঠানে হাজির হলে, নেতার কলাম হিসেবে একটা সংবাদ ছাপা হবে। একটা নির্দিষ্ট জায়গা আছে পত্রিকার পাতায়, ওইখানে তাদের কলাম প্রতিদিনই ছাপা হয়। রাজনৈতিক নেতা সে যা বলে তাও ছাপা হয়, যা বলে নাই তাও ছাপা হয়। সুন্দর করে লিখে দেয়।

এলসি সমস্যায় অনেক চাষি বিদেশ থেকে চারা আনতে পারেননি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিদেশ থেকে এলসি করার ডলার পাওয়া যায় না। ডলার যারা চুরি করে তাদের প্রতিরোধ করা আমার দায়িত্ব। এখানে আমার কিছুটা ব্যর্থতা থাকতে পারে। মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব এড়াতে পারি না। আপনারা জানেন বিরাট চক্র কাজ করে। সারা পৃথিবীতে মোকাবিলা করা কঠিন। প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে অর্থনীতিকে যারা ধ্বংস করতে চায়, লুটে খায়, তাদের মোকাবিলা করার জন্য।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফুল ব্যবসায়ী বাবুল প্রসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯