শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তত্ত্বাবধায়ক সরকারের চল্লিশাও হয়ে গেছে: খাদ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের চল্লিশাও হয়ে গেছে: খাদ্যমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। ইতোমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, এর জানাজা হয়েছে, কবরে পাঠানো হয়েছে, এমনকি সব শেষে এর চল্লিশাও হয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশ উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশবিরোধী অপশক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। কারণ ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সংসদে পাস হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন, তার নেতৃত্বেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দেখার বিষয় না।

যাদের নির্বাচন করার ক্ষমতা নেই, তারাই আন্দোলন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এটা বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হতে দেবে না। বাংলার জনগণও এমনটা মেনে নেবে না।সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ-আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯