শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতীকী খাঁচায় বন্দি হয়ে পাখির মুক্ত বিচরণের দাবি

প্রতীকী খাঁচায় বন্দি হয়ে পাখির মুক্ত বিচরণের দাবি

অনুসন্ধান ডেস্ক:: পাখির মুক্ত বিচরণের দাবিতে নিজেকে প্রতীকী খাঁচায় বন্দি করে প্রতিবাদ জানিয়েছেন সাইফুল্লাহ নবীন নামের এক ব্যক্তি। শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তাকে এই অভিনব প্রতিবাদ করতে দেখা যায়।

সাইফুল্লাহ নবীনের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। পেশায় তিনি একজন চিত্রশিল্পী ও লেখক। তিন-চারদিন আগে ব্যক্তিগত কাজে গ্রাম থেকে ঢাকা এসেছেন তিনি।

পশু-পাখির প্রতি প্রেম, সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা সৃষ্টির করতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী খাঁচা বানিয়ে নিজেকে এর ভেতর বন্দি করে প্রতিবাদ করতে বসেন তিনি।

নবীন বলেন, সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকে আমি প্রায় সময়ই সমাজের বিভিন্ন অসংগতি (যেমন, বাল্যবিয়ে, নদী ভাঙন, ডেঙ্গু, করোনা) নিয়ে প্রতিবাদ ও জনসচেতনতা মূলক কর্মকাণ্ড করে থাকি।

নিজেকে খাঁচায় বন্দি করে প্রতিবাদ বাজানোর বিষয়ে তিনি বলেন, পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে বা পায়ে শেকল বেঁধে রাখলে তার খুব কষ্ট হয়।

আমি যেমন এখন খাঁচায় বসে আছি, আমারও কষ্ট হচ্ছে, আপনারও হবে৷ কতক্ষণ খাঁচায় বসে থাকা যায় এটি পাখির প্রতি অবিচার ও অমানবিক ব্যাপার৷ তাই আমি প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, আপনি যদি পাখি পুষতেই চান, তাহলে পাখিকে ছেড়ে দিন। পাখি যদি পোষার মতো হয়, তাহলে সেটি ঘরেই থাকবে, আপনার মাথায় বা কাঁধে চড়বে, আপনার সঙ্গে খেলাধুলা করবে। তাই পাখিকে খাঁচায় বন্দি না রেখে ছেড়ে দিন। এতো পাখি ভালো থাকবে। পাখির প্রতি ভালোবাসা দরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯