শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার চেষ্টা, সাঈদী সমর্থক ও পুলিশের সংঘর্ষ

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার চেষ্টা, সাঈদী সমর্থক ও পুলিশের সংঘর্ষ

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজের পর দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ সেখান থেকে জামায়াত সন্দেহে কয়েকজনকে আটক করেছে। ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।

তিনি বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের ভেতর শোক দিবসের দোয়া চলছিল। ঠিক সে সময় জামায়াতে ইসলামের কিছু কর্মী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা করেন।এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে ভেতর থেকে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ভেতরে কয়েকজন আহত হয়েছেন বলে আমরা শুনেছি। তবে বড় কোনো হতাহত হয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই।’প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়ার ঘোষণা দেন মসজিদের ইমাম। তখন জামায়াতের নেতা–কর্মীরা এই ঘোষণার প্রতিবাদ করেন।

তারা দাবি তোলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মার শান্তি কামনা করেও দোয়া করতে হবে। তখনই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও জামায়াতের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তদের যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯