শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগ্রহ নেই মানুষের, তবুও বাজারে আসছে কোভিডের নতুন ভ্যাকসিন

আগ্রহ নেই মানুষের, তবুও বাজারে আসছে কোভিডের নতুন ভ্যাকসিন

অনুসন্ধান ডেস্ক:: করোনাভাইরাসের নতুন প্রকরণ ‘এরিস’ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে অনেক আগেই। কিন্তু তাতেও মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের বিষয়ে খুব একটা উৎসাহ নেই।এরই মধ্যে এবার নতুন কোভিডের নতুন ভ্যাকসিন আনছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আগামী মাসেই নতুন এই ভ্যাকসিনটি বাজারে আসবে বলে জানানো হয়েছে বার্তা রয়টার্সের এক প্রতিবেদন থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা নতুন এই ভ্যাকসিনকে সাদরে গ্রহণ করবে। কিন্তু ২০২১ সালের শেষ দিক থেকেই ভ্যাকসিনের প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে। যদিও যুক্তরাষ্ট্রের ২৪ কোটি মানুষ অন্তত এক ডোজ হলেও ভ্যাকসিন নিয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিভিএসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান আগামী মাস থেকে এই নতুন ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে। তাদের দাবি, নতুন এই ভ্যাকসিন ওমিক্রনসহ নতুন প্রকরণের কোভিড ভাইরাসের মোকাবিলায় সফল হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের সার্ভে মেথডলজি বিভাগের পরিচালক অ্যাশলে কিরজিঙ্গার জানান, তাঁরা নতুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালাবেন এবং একই সঙ্গে ভ্যাকসিনের গুণাগুণ নিয়ে মানুষের মধ্যকার দ্বিধা দূর করার চেষ্টা করবেন।

এদিকে, নতুন ভ্যাকসিন বাজারে আনলেও তা আশানুরূপ ব্যবসা করবে না বলেই আশঙ্কা ফাইজার, বায়োনটেক এবং মডার্নার মতো প্রতিষ্ঠানগুলোর। ফাইজার-বায়োনটেক জানিয়েছে, চাহিদা না থাকার কারণে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হতে পারে। একই ধরনের ইঙ্গিত দিয়েছে মডার্নাও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চাহিদা কম থাকায় তাদের অন্তত ৫ কোটি ডোজ কম উৎপাদন করা লাগতে পারে।

গত বছর ফাইজার এবং মডার্না বিশ্বজুড়ে অন্তত ৫৬০০ কোটি ডলারের কোভিড ভ্যাকসিন বিক্রি করেছিল। যা চলতি বছরে কমে আসতে পারে মাত্র ২০০০ কোটি ডলারে। বিশ্লেষকেরা বলছেন, আসন্ন শীতেও এই পরিস্থিতি খুব একটা নাও বদলাতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯