শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রার্দুভাব। দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। একইসঙ্গে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ফুটপাতের ওপর মশারি টানিয়ে অভিনব কর্মসূচি পালন করেছেন নিলুফা ইয়াসমিন নামের এক শিক্ষার্থী।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লাল সবুজ সোসাইটি নামে একটি সংগঠনের ব্যানারে তারা এমন অভিনব জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। এদিন অভিনব এই কর্মসূচিতে চোখ আটছে সাধারণ মানুষের। রীতিমত সেখানে উৎসুক মানুষের জটলা সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে নিলুফা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু শহর নয় সারাদেশেই তা ছড়িয়ে পড়ছে। মূলত আমি মশার মধ্যে ঢুকে আছি, এটা আকটা প্রতীকী বিষয়। তাই মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করছি।
এ সময় তার পাশে আরও বেশ কয়জন তরুণ-তরুণীকে দেখা গেছে। তাদের প্রত্যেকের হাতে জনসচেতনামূলক বার্তা দিয়ে প্ল্যাকার্ড। সেখানে লেখা- ‘জমা পানি ফেলে দিন’, ‘এডিস মশা জন্মে সেখানে’।
‘ফুলের টব, ফ্রিজের নিচে যেন কোনভাবেই জমতে দেওয়া যাবে না’। ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন’, ‘ডেঙ্গু থেকে বাঁচতে নিয়মিত মশারি টানাতে হবে’। জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।