শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এ কথা জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, বুধবার রাতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির ওয়েবসাইটে আইনটির খসড়া দেওয়া হয়েছে। এটি দেখার পর যেকোনো নাগরিক ১৪ দিনের মধ্যে তাদের মতামত দিতে পারবেন। আমরা প্রত্যেকের মতামত গুরুত্ব সহকারে দেখছি।
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।