শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: গুলশানে শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। ফলে গুলশান ১ নম্বর চত্বরে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক সচলের চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।
পরে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টা ৩০ পর্যন্ত গুলশান ১ গোল চত্বর এলাকা অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, সময় না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এ কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আগে থেকে বললে আমরা ছেড়ে দিতে পারতাম।