শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডা. সংযুক্তার নির্দেশনাতেই সব হয়েছে, দাবি সেন্ট্রাল হাসপাতালের

ডা. সংযুক্তার নির্দেশনাতেই সব হয়েছে, দাবি সেন্ট্রাল হাসপাতালের

অনুসন্ধান ডেস্ক:: চিকিৎসাজনিত প্রতারণায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুতে নিজের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলেও ডা. সংযুক্তা সাহার নির্দেশনাতেই সব হয়েছে বলে পাল্টা দাবি করেছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। ডা. সংযুক্তা সাহার মোবাইল ফোনটি ফরেনসিক টেস্ট করার দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে।

ডা. সংযুক্তা হাসপাতালে না থাকলেও রোগীর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শাহজাদী আমাদের জানিয়েছেন, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সাথে উক্ত রোগীর বিষয়ে মোবাইলে কথা হয়েছে।

আঁখি হাসপাতালে আসার পূর্বেই ডা. সংযুক্তা সাহার ড্রাইভার মো. জমিরের সাথে কথা হয়েছে এবং এবিষয়ে সংযুক্তা সাহাও জানতেন। এ বিষয়ে সংযুক্তা সাহার মোবাইলটি ফরেনসিক টেস্ট করলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে। নরমাল ডেলিভারি এবং তার রোগীদের জন্য অধ্যাপক ডা. সংযুক্তা সাহার টিম ছিল।

তার অনকল ডাক্তার ছিল। অনকল ডাক্তাররাই তার রোগী ডিল করতেন। সেন্ট্রালের ডাক্তাররা ডা. সংযুক্তা সাহা ও তার টিমের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করেন মাত্র। ডা. সংযুক্তা সাহা অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আঁখির মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহা নিজের দায় হাসপাতালের ওপর চাপানোর চেষ্টা করছেন।

কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি দুবাই গিয়েছেন। কিন্তু গত ১০ জুন ডা. সংযুক্তা সাহার রোগীর অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে। এর প্রমাণও আছে। এবিষয়ে সংযুক্তা সাহার জোরপূর্বক নির্দেশ ছিল তার অনুপস্থিতিতেও তার নামে রোগী ভর্তি দিতে হবে। ইতোপূর্বেও তার অবর্তমানে তার নামে রোগী ভর্তি হয়েছে এবং তার মনোনীত কনসালটেন্টরা রোগীর চিকিৎসা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯