শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিবন্ধন ছাড়া ১৩ বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. সংযুক্তা সাহা

নিবন্ধন ছাড়া ১৩ বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. সংযুক্তা সাহা

অনুসন্ধান ডেস্ক: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া ১৩ বছর ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন সেন্ট্রাল হসপিটালের আলোচিত চিকিৎসক ডা. সংযুক্তা সাহা। আইন অনুযায়ী, দেশে যেকোনো চিকিৎসকের চিকিৎসাসেবা দিতে হলে বিএমডিসির নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক।

এর বাইরে যদি কেউ চিকিৎসা প্রদান করেন, তাহলে সেটি হবে অবৈধ। ডা. সংযুক্তা সাহা বলছেন, আমার আগেই নবায়ন করানো উচিত ছিল। আমি সময় পাইনি। শনিবার রাজধানীর পরীবাগ নিজের বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার শরণাপন্ন হয়েছিলেন ইডেন কলেজের ছাত্রী মাহবুবা রহমান আঁখি। সেই চিকিৎসকের অধীনে তাকে ভর্তি করা হলেও ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না। ভুল চিকিৎসায় নবজাতক শিশুকে হারানোর সাত দিনের মাথায় মারা যান মাহবুবা রহমান আঁখি (২৫)।

সংবাদ সম্মেলনে সংযুক্তা সাহা তার সহকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড শোনান এবং নিজেকে নির্দোষ দাবি করেন। গত ১৩ বছর নিবন্ধন ছাড়া চিকিৎসা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিবন্ধন নেই, বিষয়টি কিন্তু এমন না। নিবন্ধন আছে, তবে সেটি রিনিউ করা হয়নি।

বিএমডিসিতে রিনিউয়ের একটা ফি দিতে হয়, এটা গত বছর থেকেই অনলাইন সিস্টেম ছিল এটা আমি জানতাম না। আমি তো আমার বাসায় আসারই সময় পাই না। নিবন্ধনের জন্য ১৩ বছরে একবারও সময় হয়নি? জানতে চাইলে সংযুক্তা বলেন, যখন থেকে আমি মনসুর আলী মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান ছিলাম, তখন নিবন্ধনের বিষয়গুলো তারাই হ্যান্ডেল করতো। কাগজপত্র নিয়ে তারাই রিনিউ করে নিয়ে আসতো।

সেন্ট্রাল হাসপাতালে আসার পর সেটি আর হয়ে ওঠেনি। চেম্বারে রোগীদের ২-৩ মিনিট সময় দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে কোনো গাইনোকোলজিস্টের চেম্বারে ৪ জন ডাক্তার মিলে একটা রোগীকে দেখে এবং ভিজিট একটা ডাক্তারকেই দেয়—আমার জানা মতে এ রকম নেই।

তার রোগী দেখার বিভিন্ন ধাপ তুলে ধরে সংযুক্তা সাহা বলেন, এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে, রোগী দেখাতে কোনো ভুল হয়েছে। কোনো ভুলভাবে চিকিৎসা হয়েছে। বিএমডিসিতে কোনো অভিযোগ নেই। ফেসবুক দেখার আগে থেকেই আমি এত রোগী দেখি।

৭০ হাজার টাকা নরমাল ডেলিভারিতে চার্জ হয় এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ২২-৩০ হাজার টাকা নেন। ৭০ হাজার টাকা পুরো হাসপাতালের। এটা অনেক বেশি কি না জানতে চাইলে তিনি বলেন, আমি আমার কর্তৃপক্ষের সঙ্গে অনেক দিন বসেছিলাম যে, এটা কীভাবে কমিয়ে আনা যায়। সেন্ট্রাল হাসপাতালের আইনি নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, আমি ইতোমধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছি। ব্যাপারটা তো আইনিভাবে হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯