শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত

এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত

অনুসন্ধান ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করা সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঈদ উপলক্ষে এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।

সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করার পরে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান। এ সময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং করোনা মহামারি মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

করোনার সময় প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় ব্যবসায়ীদের জন্য সব ধরনের প্রণোদনা দিয়েছি। গ্রামের মানুষ যাতে কষ্ট না পায়, সেটা দেখেছি। এখন ঈদ উপলক্ষে এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বর্ষাকালে আমাদের মানুষের একটু কষ্ট হয়।

সেই সময় যাতে কষ্ট না হয়, সেই ব্যবস্থা নিচ্ছি। টিসিবি থেকে আমরা কার্ড দিচ্ছি। এখন আমরা সবাইকে ডিজিটাল কার্ড দিয়ে দেবো। সেই কার্ড দিয়ে যেন তারা টাকা তুলতে পারে। ঈদের কোরবানির গরু বিক্রি করার ক্ষেত্রে প্রতিটি হাটের কাছে ব্যাংকিং সিস্টেম রেখে দেওয়া হয়েছে। এখন আর ক্যাশ টাকা নিয়ে ঘুরতে হবে না।

টাকা ওখানে তারা জমা দেবে ব্যাংকে, বাড়ি গিয়ে তুলতে পারবে। টাকা চুরি হওয়ার আর কোনও আশঙ্কা থাকবে না। আমরা সেভাবে ডিজিটাল ব্যবস্থা করে দিচ্ছি। বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু বিদ্যুতের সমস্যা ছিল।

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। সেই সমস্যাটাও আস্তে আস্তে কেটে যাবে। একটু তো সহনশীল হতে হবে। আজকে ১৭ কোটি মানুষের সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যেখানে মাত্র ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল, সেখানে ২৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯