শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উনি তো ইন্তেকাল করেননি: ফয়জুল করিমের ওপর হামলা নিয়ে সিইসি

উনি তো ইন্তেকাল করেননি: ফয়জুল করিমের ওপর হামলা নিয়ে সিইসি

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী‌মের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তিনি কি ইন্তেকাল করেছেন। আমরা যতটা দেখেছি, ওনার রক্তক্ষরণ টা দেখিনি। শুনেছি, ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে।

সোমবার (১২ জুন) বিকেলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন এবং কক্সবাজার পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, আমরা দেখেছি, শুনেছি যে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছিল এবং সেটা উত্তেজনা সৃষ্টি করেছিল। সে উত্তেজনা হয়তো পুরোপুরি প্রশমিত হয়নি।

আমাদের এখান থেকে বলা হয়েছে, নির্বাচন উত্তর যেন কোন সহিংসতা না হয়। কোন রকম উচ্ছৃঙ্খল আচরণ যেন না হয়। কারণ ভোটের ফলাফল ঘোষণার পরে এরকম ঘটনা ঘটতে পারে। সেই প্রস্তুতি আমাদের রয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ওনাকে যে আহত করা হয়েছে, এ খবর শোনার সাথে সাথে আমরা এখান থেকে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং রিটার্নিং অফিসার সবার সাথে যোগাযোগ করেছি। হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা নির্দেশনা দিয়েছি।

ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, খুলনা সিটি নির্বাচনে এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে ৪২-৪৫ শতাংশের মত ভোটার উপস্থিতির সম্ভাবনা। যদিও এটা চূড়ান্ত নয়। সঠিক তথ্য এখন দিতে পারব না। বরিশালে প্রায় ৫০ ভাগ ভোট পড়ে থাকতে পারে বলে জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটা আমরা যেমন আপনাদের কাছে শুনি তেমনি ইলেকট্রনিকস মিডিয়ায় আমরা সার্বক্ষণিক প্রত্যক্ষ করেছিলাম, সেখানেও আমরা ইতিবাচক সংবাদ পেয়েছি। দু-চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। যা আশাব্যাঞ্জক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯