শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার সংসদে ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

এবার সংসদে ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

অনুসন্ধান ডেস্ক:: ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে।

তিনটি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। দেশের অন্য কোনো স্থানে ৮-৯টা কুপ খনন করেও একটা গ্যাসক্ষেত্র পাওয়া যায় না। আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাস ফিল্ড পাওয়া গেছে। তোফায়েল আহমেদ বলেন, এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগানো হবে। আমি বলতে চাই ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ঠ জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে। এরই মধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গা-জমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশাল ব্রিজটা করে দেন। ভোলার চেহারা পাল্টে যাবে। এরই মধ্যে এর ফিজিবিলিট টেস্ট করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯