শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ

টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ

অনুসন্ধান ডেস্ক:: দলের বিরুদ্ধে ‘গুজব ঠেকাতে’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন (আমন্ত্রণ) দিন।’

জানানো হয়েছে, এই টিকটক অ্যাকাউন্ট পরিচালনা করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। দলীয় সূত্রে জানা গেছে, শর্ট ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে বিনোদনের জন্য নানা রকম ভিডিও রয়েছে। বছরখানেক ধরে রাজনৈতিক কনটেন্টও শেয়ার করা হচ্ছে। এতে সরকারের বিরুদ্ধে নানা গুজব ও অপপ্রচার করা হচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ।

সেগুলোর জবাব দেওয়ার জন্যই দলের পক্ষ থেকে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে রাজনৈতিক বক্তব্য, উন্নয়নমূলক গান, কবিতার মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে। এ ব্যাপারে জানতে চাইলে সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ  বলেন, ‘টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিএনজারেরা। তাদের কাছে আওয়ামী লীগের বার্তা দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা আমরা করেছি।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯