শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোবাইল ফোন ফেলে আত্মগোপনে প্রধানমন্ত্রীকে ‘হুমকিদাতা’ চাঁদ

মোবাইল ফোন ফেলে আত্মগোপনে প্রধানমন্ত্রীকে ‘হুমকিদাতা’ চাঁদ

অনুসন্ধান ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

আজ মঙ্গলবার এ বি এম মাসুদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, চাঁদকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। বিভিন্নস্থানে খোঁজা হচ্ছে।’ পুলিশ সুপার বলেন, ইতোমধ্যেই চাদের গ্রামের বাড়ি চারঘাটের মাড়িয়াতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু নিজের ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে আত্মগোপনে যাওয়ায় চাঁদকে খুঁজে পেতে সময় লাগছে। তবে তথ্য-প্রযুক্তি মাধ্যমে চাঁদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। যে কোনো সময় তিনি ধরা পড়বেন।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

এই বক্তব্যের ভিডিও গত রোববার বিকেলে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। গতকাল সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এর আগে রোববার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ চাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। গতকাল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯