শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪১৫ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে উড়াল দিলো প্রথম ফ্লাইট

৪১৫ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে উড়াল দিলো প্রথম ফ্লাইট

অনুসন্ধান ডেস্ক:: ৪১৫ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে। রোববার (২১ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রথমবার ৪১৯ জন যাত্রী থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪১৫ জনকে নিয়ে যাত্রা করে বিমানটি। আজ রোববার আরও ৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এবার সৌদি-পর্বের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরেই হবে। ফলে জেদ্দায় বিমান থেকে নেমে যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই হোটেলে যেতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আশকোনা হজ ক্যাম্পে ২৪টি শীততাপ নিয়ন্ত্রিত ডরমেটরিতে হজ যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট।

ঢাকার হজযাত্রীদের ফ্লাইটের ৭ ঘণ্টা আগে এবং ঢাকার বাইরের হজযাত্রীদের অন্তত তিন দিন আগে হজ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে।এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ।এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯