শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদ শেষে ৬১ লাখ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন

ঈদ শেষে ৬১ লাখ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন

ঈদ শেষে ৬১ লাখ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন
ঈদ শেষে ৬১ লাখ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন

অনুসন্ধান ২৪>> পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ৬১ লাখ ১৩ হাজার ৪১ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

গত রোববার ঈদের ছুটি শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে সরকারি অফিস আদালতও। ছুটি শেষ হতেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গিয়েছেন। ঈদের দিন ২২ এপ্রিল গিয়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। আর ২৫ এপ্রিল ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫।

এবার ঈদ উপলক্ষে গত আট দিনে এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। এই সময়ে রাজধানীতে ফিরেছেন ৬১ লাখ ১৩ হাজার ৩১ জন। সে হিসাবে এখনো অর্ধেক মানুষ রাজধানীতে ফেরেননি।

অন্যদিকে ১৮ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ঈদের ছুটির শেষ দিন ২২ এপ্রিল রাজধানীতে ফিরেছেন ৩ লাখ ৯৯ হাজার ১৮১ জন। ২৩ এপ্রিল ফিরেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন, ২৪ এপ্রিল ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন, বুধবার ২৫ এপ্রিল ফিরেছেন ১১ লাখ ৮১ হাজার ৮৯৬ জন এবং সর্বশেষ বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৯২ হাজার ২০১ জন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯