শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস

রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি চন্দ্রিমা উদ্যানের এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়, এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টানোর পর পর চালক ও হেল্পার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯