শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যাচ্ছেন

প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যাচ্ছেন

প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যাচ্ছেন
প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যাচ্ছেন

অনুসন্ধান ২৪ >> চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এই সফরে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। বিনিয়োগ সম্মেলন, জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনাসহ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলা হয়, ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। আনুষ্ঠানিক এ সফরে ২৮ এপ্রিল পর্যন্ত জাপানে অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফর করবেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন জাপানের সম্রাট নারুহিতো।

এছাড়া শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে কিশিদা ফুমিও একটি নৈশভোজের আয়োজন করবেন যাতে যোগ দেবেন শেখ হাসিনা।

পাশাপাশি কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন সরকারপ্রধান।

আশা করা হচ্ছে- এই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে।

এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে উভয় দেশ।

এটি জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর হবে। এর আগে তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেছিলেন।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯