শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদে বালুবাহী বাল্কহেড চলাচল ১১ দিন বন্ধ

ঈদে বালুবাহী বাল্কহেড চলাচল ১১ দিন বন্ধ

অনুসন্ধান ডেস্ক :: আসন্ন ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌপথে ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

আজ রোববার ঢাকার গুলশানে নৌপুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

শফিকুল ইসলাম জানান, ১৭-২৭ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে।

নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের সময় লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়। তাই খেয়া নৌকা দিয়ে সাবধানতার সঙ্গে পারাপার করতে হবে। কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯