শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অনুসন্ধান ডেস্ক:: দুই বাসের রেষারেষিতে সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। তখন বাইপাইলের দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী ওই দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

এ সময় উপস্থিত উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, দুই বাসের রেষারেষির কারণে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯