শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রয়লার মুরগির দাম ফের ঊর্ধ্বমুখী: দুইদিনের ব্যবধানে বাড়লো ৩০ টাকা!

ব্রয়লার মুরগির দাম ফের ঊর্ধ্বমুখী: দুইদিনের ব্যবধানে বাড়লো ৩০ টাকা!

অনুসন্ধান ডেস্ক:: কিছুটা কমার পর বাজারে ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

আর সোনালি মুরগির কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে আবারও দাম বেড়ে যাওয়ায় তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, দুই দিন ধরে মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে।

পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও কেজি প্রতি ব্রয়লার মুরগি ২০ থেকে ৩০ টাকা এবং সোনালি মুরগি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুরগির বাজার কিছুটা ওঠানামা করবেই। তবে ব্রয়লার মুরগির কেজি ২০০ থেকে ২২০ টাকার মধ্যে থাকাটা ভালো। দাম যেন আর না বাড়ে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।

এর আগে, রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে ব্রয়লার মুরগির দাম রেকর্ড পরিমাণ বেড়ে কেজিপ্রতি বিক্রি হয় ২৭০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হয় ৩৮০ টাকা কেজি। গত ২৩ মার্চ এক বৈঠকে এফবিসিসিআই সরকারকে মুরগি আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিলে খামারিরা দাম কমানো শুরু করে।

এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা কমে ১৯০ থেকে ২০০ টাকায় দাঁড়ায়। একই সঙ্গে সোনালি মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে ৩৪০ টাকায় নেমে আসে।

এদিকে, সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। পাশাপাশি বেড়েছে মাছের দামও। কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে সাড়ে চার শ টাকায়। এ ছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিন শ টাকা কেজি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯