শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল

চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল

অনুসন্ধান ডেস্ক: আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল বৃহস্পতিবার খালি চোখে অধিকাংশ মানুষই চাঁদ দেখতে পারেননি। তবে আজ শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে এ চাঁদের সঙ্গে আছে একটি তারা। যে তারাটিকে অনেকেই শুক্র গ্রহ হিসেবে অভিহিত করছেন। চাঁদের ঠিক নিচেই এই তারা জ্বল জ্বল করছে।

এদিকে, চাঁদের নিচে তারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন জন তার ফেসবুক ওয়ালে চাঁদ-তারার এ ছবি পোস্ট করে নানা কিছু লিখছেন। ইয়াসিন নামের এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আজকের চাঁদটা তাহার মতোই সুন্দর।’সানজিদা সনকা নামের রাজবাড়ী সদরের এক আবৃত্তিশিল্পী লিখেছেন, ‘এত সুন্দর চাঁদ, নিচে একটা তারা। এখনো কেউ বাইরে গেলেই দেখতে পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, ‘আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।’

তরিকুল ইসলাম নামের এক প্রকৌশলী লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের প্রথম রোজা সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্য চাঁদ এবং শুক্রগ্রহ।’ সৈয়দ মেহেদী হাসান নামের এক সাংবাদিক লেখেন, ‘আরবি হরফ ب এর মতো দেখতে আজকের আকাশের চাঁদ ও তারা। চমৎকার দৃশ্য।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯