শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ

রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ

অনুসন্ধান ডেস্ক:: রমজানে যখন অন্যান্য মুসলিম দেশগুলোতে মূল্যছাড়ের প্রতিযোগিতা চলে, তখন আমাদের দেশের অবস্থা হয় বিপরীত। এ সময় এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়াতে নানা অবৈধ কৌশলের আশ্রয় নেন।

কিন্তু এ রমজানে একটি কোম্পানি তাদের পণ্যের মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। তবে তাতে খুশি হওয়ার কারণ নেই। কারণ, ওই কোম্পানিটি হলো অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান। রমজান উপলক্ষে যখন দেশে হালাল পণ্যে মূল্যছাড় দেয়ার কথা, তখন পবিত্র এ মাসে দাম কমানো হলো হারাম পণ্য মদের। এই বিষয়টিই মাওলানা মিজানুর রহমান আজহারিকে দুঃখ দিয়েছে।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘এটা শুধুমাত্র কোনো হারাম পানীয়-এর বিজ্ঞাপণ নয়, এটা আমাদের হালাল পণ্যের কিছু কিছু ব্যবসায়ী ভাইদের জন্য এক লজ্জাজনক উদাহরণ।’এই পোস্টের মন্তব্যের ঘরে মাওলানা আজহারি আরো লিখেছেন, ‘পবিত্র মাসে হারাম পণ্যের অফার চলে… অথচ হালাল পণ্যের ব্যবসায়ীরা হালাল পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আফসোস!’

সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মিজানুর রহমান আজহারির এ পোস্ট এখন রীতিমতো ভাইরাল। অনলাইনে সক্রিয়রাও তার কথার সাথে একাত্ম হয়ে দুঃখ প্রকাশ করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯